কালুখালীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক নিহত

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী উপজেলার খাগজানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মহিদুল ইসলাম। তিনি রংপুর জেলার পীরগাছার আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক মহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত বলেন, বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জন্মদিনে জয়া আহসানকে নিয়ে যা বললেন চঞ্চল

কালুখালীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক নিহত

প্রকাশের সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬