কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট ফের চালু

নিজস্ব প্রতিবেদক : 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দীর্ঘ ছয় মাসের মতো বন্ধ থাকার পর আবারও কুয়েত-ঢাকা রুটে সচল হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট।

শনিবার (২৯ আগস্ট) থেকে এই রুটে নিয়মিত বিমান চলাচল শুরু হয়েছে।

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব (কুয়েত) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এই তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

তিনি বলেন, নিরাপত্তা ইস্যুতে কুয়েত রুটে বিমান বন্ধ ছিল। আজ (শনিবার) থেকে পুনরায় চালু হলো।

এই রুটে বিমানের ভাড়া কমানোর কথাও জানিয়েছেন কান্ট্রি ম্যানেজার।

এ কে এম ফরহাদ বলেন, ‘প্রবাসীদের কথা বিবেচনা করে এই রুটে আমরা সবচেয়ে কম মূল্যে বিভিন্ন ফেয়ার চালু করেছি।’

তিনি দেশের রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসীদের বিমানে যাতায়াতের আহ্বানও জানান।

শহিদ সারোয়ার নামের এক প্রবাসী বলেন, বিমান চালু হওয়ায় কুয়েত এয়ারওয়েজ, জাজিরা সহ অন্যান্য বিমান গুলোও ভাড়া কমিয়ে দিয়েছে। বিমানের ভাড়া কম, ব্যাগেজ সুবিধা ভালো। বিমান যদি সঠিক সময়ে যাতায়াত করে তাহলে যাত্রীর চাপ আরও বাড়বে।

বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় এখন যাত্রীদের সামনে বাড়ছে সরাসরি ভ্রমণের সুযোগ। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের ভাড়াও কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রবাসীরা আশা করছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত-বাংলাদেশ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে।

উল্লেখ্য, দীর্ঘদিন বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী যাত্রীদের অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য টিকিটের উচ্চমূল্য ছিল বড় ধরনের ভোগান্তির কারণ। কুয়েত থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় অনিয়ম-গাফিলতি বরদাশত করা হবে না : খাদ্যমন্ত্রী

কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট ফের চালু

প্রকাশের সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬