মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না সেটি বিষয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না এ বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করব। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট কি না সেটি বিষয় না, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ই-জুডিশিয়ারি (বিচকর বিভাগের ডিজিটালাইজেশন) নিয়ে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় রক্ষীবাহিনীর তাণ্ডবে ঝিনাইদহের বিভিন্ন গ্রামে নিহত ব্যক্তির পরিবার যদি আইনের আশ্রয় গ্রহণ করে, তবে সেটা তারা নিতে পারে। আইনের দরজা সবার জন্য খোলা। গুম খুনের শিকার পরিবারগুলো আইনগত সহায়তা চাইলে আদালত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে।

ঝিনাইদহজুড়ে চলমান ছয় লেন মহাসড়ক নির্মাণকাজের ধীরগতি এবং জেলার সড়কগুলোর বেহাল দশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহাসড়কের অপ্রশস্ততা ও নির্মাণকাজের দীর্ঘসূত্রতায় সাধারণ মানুষকে যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছয় লেনের কাজ ত্বরান্বিত করা এবং সড়ক সংস্কারের জোরালো নির্দেশ দেওয়া হবে বলেও জানন তিনি।

পরিবেশবাদী সংগঠন ‘বেলা’র দায়ের করা রিট পিটিশনের কারণে ঝিনাইদহ পৌরসভার বহুতল আধুনিক সুপার মার্কেট নির্মাণকাজ আটকে থাকা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি বিষয়টি ভালো জানেন না। আইনি বাধা নিরসনে কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা খতিয়ে দেখা হবে।

ঝিনাইদহ জেলার অফিস-আদালতে চলা দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। বিষয়টিকে তিনি ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান।

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না সেটি বিষয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬