কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের (শাহ আমানত সেতু) প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপদ মল্লিক (৭০) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন বিধান মল্লিক ও তার বাবা। পথে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

দুর্ঘটনার পর পুলিশ পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে ঘাতক পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

আবহাওয়া

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

প্রকাশের সময় : ০৪:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬