কক্সবাজারে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্র্ষে নিহত ২

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- মাতামুহুরির ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালীর শৈলজানা এলাকার তোতা বেপারির ছেলে আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২) ও শাহেদ (২২), এবং নিহত হাসান আলীর পরিবারের দুই সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ছয়জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।

মেহেদী হাসান আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কক্সবাজারে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্র্ষে নিহত ২

কক্সবাজারে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্র্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৮:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬