ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভের রেজু ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত উদ্ধার পর্যটকের নাম মোহাম্মদ সায়েম। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে রেজু খালের মোহনা দিয়ে সায়েমের মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় জেলেরা। এরপর কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা গিয়ে সায়েমের মরদেহ উদ্ধার করেন।

ট্যুরিস্ট পুলিশ ইনানী সাবজোনের পরিদর্শক গাজী আতাউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে পর্যটকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকতের নৌবাহিনীর জেটি সংলগ্ন এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

নিখোঁজের সময় সায়েমের সঙ্গে থাকা তার বন্ধু আরমান জানান, তারা দুজন একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে সায়েম হঠাৎ স্রোতের টানে পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা, বিচকর্মী এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও শনিবার তাকে খুঁজে পাওয়া যায়নি।

সমুদ্রে গোসলের সময় পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টের লাইফগার্ড কর্মরত এলাকার বাইরে গোসলে না নামার আহ্বানও জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

লাগামহীন লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬