আগামীতে সারাদেশে মাদ্রাসা ও কারিগরিতেও একই প্রশ্নে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই প্রশ্নে সারাদেশে অনুষ্ঠিত হবে। আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যেসব বিষয় কমন, তাদের প্রশ্নও একই করা হবে। আমরা শিক্ষায় কোনো বৈষম্য চাই না।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের জনসংখ্যা কমছে, আমাদের বাড়ছে, এটা কোনো অভিশাপ নয়। এটাকে মানব সম্পদে রূপান্তর হতো তাহলে অভিশাপ বলতে হতো না। আমরা যদি এই জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতাম তাহলে সম্পদ হতো। আমরা কারিগরি শিক্ষা, নৈতিক শিক্ষা, খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছি।

শিক্ষক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের প্রধান শিক্ষক সংকট রয়েছে। অনেক শিক্ষক রয়েছেন যারা অবসরে চলে গেছেন হাইকোর্টের মামলার কারণে। ২০১৭ সালে এই সমস্যা শুরু হয়। কিন্তু এতদিন কেউ এটি এড্রেস করেনি। আমি মন্ত্রী হওয়ার পরই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। প্রধান শিক্ষকদের মামলা চলে, ফলে দেশে ৬৫ হাজারের মধ্যে ৩২ হাজার প্রধান শিক্ষক পদোন্নতি পান না। আমি সংসদে বলার পর সেটি আদালতের নজরে এসেছে। ২ জুলাই এটি সমাধান হবে। এমপিও শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হচ্ছে।

মাদ্রাসা শিক্ষকদের বেতনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রতি মাসে ৫০০ কোটি টাকা বেতন দিতে হয়। আগের সরকার নিয়োগ দিয়েছে কিন্তু বেতনের ব্যবস্থা করেনি। এই শিক্ষকদের বেতনের বাজেট ছিল না। ভবিষ্যতে তাদের নিয়মিত বেতন হবে বলে আশা প্রকাশ করে তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামীতে ক্রমান্বয়ে আমরা শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দ ক্রস করবো। কিউএস র‌্যাঙ্কিংয়ে ভালো করতে হলে আপনাদের লেখাপড়া ছাড়া যা দরকার তা আপনাদের কাছে নেই। আমি প্রথম ব্লু-ইকোনোমির কথা প্রথম শুনেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখে। আমারা দেখেছি উনি ছাত্রদের কীভাবে উৎসাহিত করতেন, শুধু রাজনীতি নয় এর পাশাপাশি লেখাপড়াও করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা গত সপ্তাহে বগুড়া ইউনিভার্সিটি বিল পাস করেছি। সেখানে নতুন-নতুন বিষয় থাকবে। এই প্রথম ইউরোপ আমেরিকার মতো একটি ইউনিভার্সিটি হচ্ছে। নোয়াখালীতেও এমন একটি বিশ্ববিদ্যালয়ের জায়গা রয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামুন সাহেবের কাছ থেকে নোয়াখালী বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব আমরা পাবো বলে আশাকরি।
তিনি বলেন, সংসদে বিষয়টি উত্থাপনের পর তা আদালতের নজরে এসেছে। আগামী ২ জুলাইয়ের মধ্যে এ জটিলতার নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে পরবর্তী তিন মাসের মধ্যে আরও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে।

শিক্ষকদের ভোগান্তি কমাতে এনটিআরসিএর মাধ্যমে এক জেলা থেকে অন্য জেলায় কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) করা হবে বলে জানান মন্ত্রী।

মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৭ সালে শুরু হওয়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রকল্পে নানা জটিলতার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। ১৭ হাজার মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরও সঠিক ডাটাবেজ না থাকায় বেতন বরাদ্দ নির্ধারণে জটিলতা দেখা দেয়। সরকার দ্রুত এ সমস্যার সমাধানে কাজ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে স্কুলগামী শিশুদের জুতা, মোজা, পোশাক, ব্যাগ, বই ও মধ্যাহ্নভোজ প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এ সময় জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

আগামীতে সারাদেশে মাদ্রাসা ও কারিগরিতেও একই প্রশ্নে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬