Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৮২ বছরের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে ইতালি

ইতালির দুর্দান্ত পথচলা আটকাতে চেয়েছিল অস্ট্রিয়া। নির্ধারিত ৯০ মিনিটে জাল অক্ষত রাখলেও অতিরিক্ত সময়ে আর পারেনি। অস্ট্রিয়ার দুর্ভেদ্য রক্ষণ ভেঙে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি। তাতে অপরাজিত ইতালি ভেঙেছে নিজেরেই গড়া রেকর্ড।

এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল দলটি। তারা সবশেষ হেরেছিল ২০১৮ সালে, পর্তুগালের বিপক্ষে উয়েফা নেশনস লীগে। ১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়ে ৩০ ম্যাচে অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল তারা। সব প্রতিযোগিতায় টানা ১২ ম্যাচ জিতল ১৯৬৮ সালের চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ডের সঙ্গে প্রতিপক্ষের জালে সাত গোল দিয়েছিল ইতালি।

ডেভিড আলাবার অস্ট্রিয়া ইতালিকে আটকানোর পরিকল্পনায় সফলই বলা যায়। তবে বদলি নামা ফেদেরিকো চিয়েসা ও মাত্তেও পেস্সিনাকে রুখতে পারেনি অস্ট্রিয়া। চিয়েসা ডেডলক ভাঙার পর ব্যবধান বাড়ান মাত্তেও পেস্সিনা।

অস্ট্রিয়ার একমাত্র গোলটি করেন সাসা কালাজিচ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল ও বেলজিয়ামের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবে ইতালি।

আবহাওয়া

৮২ বছরের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে ইতালি

প্রকাশের সময় : ০১:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১