সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বাকি মির্জা হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ (৪৩) এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ মামলায় চার আসামির মধ্যে রুহুল আমীন বাবু নামে একজন মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরেক আসামি ডা. আব্দুল লতিফ রিভিশন আবেদন করায় উচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। রিভিশন নিষ্পত্তির পর তার বিরুদ্ধে বিচারকাজ পুনরায় শুরু হবে। এজন্য আসামি আনোয়ার হোসেন কিরণের উপস্থিতিতে আদালত এ রায় দেন। তবে আরেক সাজাপ্রাপ্ত আসামি জাকারিয়া মাসুদ পলাতক রয়েছেন।

এপিপি জানান, মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফ হাইকোর্টে রিভিশন আবেদন করায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। রিভিশন নিষ্পত্তির পর তার বিরুদ্ধে বিচারকাজ পুনরায় শুরু হবে।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডা. বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। পরে এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার এক আসামি রুহুল আমীন বাবু মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের বিষয়টি উঠে আসে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার এ রায় ঘোষণা দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা ২৮ পরিবার আর্থিক সহায়তা পেল এক কোটি ১৮ লাখ টাকা

সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৮:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬