ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, কারা নবজাতকের মরদেহ ফেলে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একজন টোকাই ময়লার ভাগাড়ে আসেন বিভিন্ন কিছু কুড়ানোর জন্য সেসময় সে একটা প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। সেটার ভেতর এই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেই।

লাশ প্রথমে দেখতে পাওয়া হাবিবুর রহমান বলেন, আমি প্রতিদিনের মতো সকালে কুড়াতে ময়লার ভাগাড়ে যাই, গিয়ে দেখি একটি প্লাস্টিকের ব্যাগ কি যেন পড়ে আছে সেটা দেখে খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো একটি বাচ্চার লাশ দেখতে পাই। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে স্থানীয়দের জানালে তারা এসে লাশটি দেখে পুলিশকে খবর দেয়।

পৌর এলাকার স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অনেক মানুষ একটি সন্তানের আশায় বছরের পর বছর অপেক্ষা করে। অথচ কেউ একজন জন্ম নেওয়া নবজাতককে এভাবে ময়লার ভাগাড়ে ফেলে যায়। এমন নির্মমতা মেনে নেওয়াটা আসলে কঠিন। এরা জানোয়ারের থেকেও খারাপ।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬