মাদারীপুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম খান নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৫ জুন) ভোরে মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার বাসিন্দা। আহতরা হলেন, জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২)ও লাভলু (৩০)। তাদের মধ্যে জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনূসের ছেলে ও সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে, আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সংবাদপত্র বহনকারী একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঠিকাদার নাঈম নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করেন।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। এবং মহাসড়কে সকল যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সোলামান মহামুদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরিবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী

মাদারীপুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

প্রকাশের সময় : ০১:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬