মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমাদের দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। এ জন্য তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে আমরা সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাব।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির ব্যানারে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি সরকারের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে আরও বলেন, ‘অভাব-অনটনের মধ্য দিয়ে আমরা সরকার পরিচালনা করছি। একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব নিতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬