প্রধানমন্ত্রীর ৩ বিশেষ সহকারী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তিনজনকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ফেরদৌস আহমেদ খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ড. শহীদ হোসাইনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষিবিদ মশিউর রহমানকে (হুমায়ুন) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ৩ বিশেষ সহকারী নিয়োগ

প্রকাশের সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪