পদ্মার ৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকা

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারের মো. হালিমের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার কেজি দরে বিশাল আকৃতির এ মাছটি কিনে নেয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

জানা গেছে, জেলে জমির হালদার সঙ্গীদের নিয়ে রাতে পদ্মা নদীতে জাল ফেলেন। ভোরের দিকে তাদের জালে বড় আকারের কাতল মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন। এরপর তিনি খুলনার এক ক্রেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, সকালে উন্মুক্ত নিলামে ৩৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৭০ হাজার টাকায় কিনেছেন। এরপর দেশের বিভিন্নস্থানে মোবাইলে যোগাযোগ করে খুলনায় এক জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। একইসঙ্গে ওই প্রবাসীর কাছে এক কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কেজি ৪ হাজার ১০০ টাকায় কিনে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেছেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে মাঝে-মধ্যে বড় আকারের কাতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে। নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হওয়ায় বড় মাছের দেখা মিলছে। এতে জেলেরা যেমন ভালো দাম পাচ্ছেন, তেমনি পদ্মার মাছের সুনামও বজায় থাকছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয় বিয়ে করলেন আমির খান

পদ্মার ৩৫ কেজির কাতল বিক্রি হলো ৭৩ হাজার ৫০০ টাকা

প্রকাশের সময় : ০২:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬