নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা ২৮ পরিবার আর্থিক সহায়তা পেল এক কোটি ১৮ লাখ টাকা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের ২৮টি পরিবারের মধ্যে মোট এক কোটি ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সড়কে চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দুর্ঘটনায় হারিয়ে যাওয়া স্বজনদের কোনো অর্থই ফিরিয়ে আনতে পারে না। তবে সরকারের এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান জানান, স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ২৮টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০টি পরিবারকে পাঁচ লাখ টাকা করে, পাঁচটি পরিবারকে তিন লাখ টাকা করে এবং তিনটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহেদী হাসান, মোটরযান পরিদর্শক উসমান গনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা ২৮ পরিবার আর্থিক সহায়তা পেল এক কোটি ১৮ লাখ টাকা

প্রকাশের সময় : ০৮:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬