Dhaka বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় আলী হোসেন (৪৫) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় ব্যবসায়ী আলী হোসেন বিক্রির উদ্দেশ্য ছাগল নিয়ে অটোভ্যানে চেপে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অটোভ্যান হঠাৎ উল্টো পাশে (রং সাইডে) চলে আসে। ফলে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোভ্যানচালক নিয়ম-বহির্ভূতভাবে উল্টো পাশে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবহাওয়া

গাইবান্ধায় কিস্তির টাকার জন্য গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাক কর্মী

নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর

প্রকাশের সময় : ০১:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬