Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে আবারও হার পিএসজির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ২৬৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে মাঠে রেকের্ডর পর রেকর্ড গড়েছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। তাদের পা থেকে একের পর এক গোল বেরিয়ে এসেছে। অথচ, পিএসজির জার্সি গায়ে কেন যেন পুরোপুরি নিষ্প্রভ হয়ে গেলেন বিশ্বসেরা এই দুই ফুটবলার। যার ফলে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে মেসি-এমবাপের ক্লাব পিএসজি।

রোববার (২ এপ্রিল) রাতে মেসিদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে লিগ ওয়ানের ক্লাব লিওঁ। আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে লিওঁর মাঠে আর্জেন্টাইন মহাতারকার একমাত্র গোলে জিতেছিল পিএসজি।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠেই রেনের মাঠে ২-০ গোলে হেরেছিল প্যারিস জায়ান্টসরা। এবার বিরতি কাটিয়ে ফেরার ম্যাচেও হারের হতাশা তাদের। এ নিয়ে দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল পিএসজি।

এদিকে, পিএসজিকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে লিওঁ। দুই সপ্তাহ আগেও পয়েন্ট টেবিলে দুই নম্বর দলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি। সেটা এখন নেমে এসেছে ছয়ে। তবে এখনো শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে ফরাসি ক্লাবটি। ২৯ রাউন্ড শেষে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই যেন পিএসজির সুযোগ মিসের মহড়া শুরু। খেলা শুরুর দশম মিনিটের মধ্যে দারুণ একটি সুযোগ মিস করেন এমবাপে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে শর্ট করেছিলেন ফরাসি ফরোয়ার্ড, তবে গোল পোস্টের বাইরে দিয়ে যায় বল।

ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ মিস করে লিওঁ। ডি-বক্সে ঢুকে পড়েছিলেন লিওঁর ফরোয়ার্ড বার্কোলা। কিন্তু শট নেওয়ার আগমুহূর্তে পিছলে পড়ে যান তিনি। পাশেই থাকা লাকাজেত শট নিতে ছুটে গেলে তাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, পেনাল্টি পায় লিওঁ। স্পট কিক পোস্টে মেরে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন লাকাজেত।

তবে কাঙ্ক্ষিত গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে এগিয়ে সতীর্থের বাড়ানো পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্কোলা। তিন মিনিটের ব্যবধানে আরেকটি গোলের সুযোগ। যদিও পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মার প্রচেষ্টায় ব্যর্থ এবার।

ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজালেও গোলপোস্ট ভেদ করতে ব্যর্থ মেসি-এমবাপেরা।

এই হারের পরও লিগ টেবিলের শীর্ষেই আছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট প্যারিসের দলটির। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে পিএসজি। অন্যদিকে অঘটন ঘটিয়ে পয়েন্ট তালিকায় নয়ে উঠে এসেছে অলিম্পিক লিওঁ। ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট দলটির।

আবহাওয়া

হাম ও হামের উপসর্গে আরো চারজনের মৃত্যু

ঘরের মাঠে আবারও হার পিএসজির

প্রকাশের সময় : ০২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩