পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করলো বিআরটিএ

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুর করা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম এবং মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং আহত ৩ জনসহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করলো বিআরটিএ

প্রকাশের সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬