সিলেটে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

সিলেট জেলা প্রতিনিধি : 

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ৫ প্রবাসীর লাশ দেশে এসেছে।

মঙ্গলবার (৩০ জুন) মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-২২৬ ফ্লাইটটি সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে কফিনবন্দি লাশ হস্তান্তর করা হয়। নিহতদের কারো পিতা ও কারো ভাই লাশ গ্রহণ করেন।

সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে লাশগুলো দেশে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বাজেট অধিবেশনের কারণে তিনি লাশ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে না পারলেও মন্ত্রণালয়ের প্রতিনিধি লাশ গ্রহণ করেছেন বলে জানান তিনি।

ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে আরও ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে বলেও জানায় বোর্ড।

এদিকে, কাতার থেকে লাশ সঙ্গে এসেছেন কাতার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল হাসিব চৌধুরী।

এয়ারপোর্টে নিহতদের লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

নিহত প্রবাসীরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) ও দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

এর আগে গত ২০ জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবক নিহত হন।

সিলেট বিমানবন্দর সূত্র জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া শেষে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যে মরদেহ দেশে প্রেরণ করায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনরা।

আবহাওয়া

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

সিলেটে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

প্রকাশের সময় : ১২:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬