নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। প্রায় ১৯ ঘণ্টা ধরে এ চেষ্টা অব্যাহত থাকে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে কঠোর অবস্থান নেয়। ফলে দিনভর ওই ব্যক্তিরা শূন্যরেখা ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও পতাকা বৈঠকে কোনো প্রামাণ্য নথি উপস্থাপন করতে পারেনি। এ কারণে বিজিবি তাদের গ্রহণ করেনি। ১৭ জনের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক মাহবুব আলম জানান, বিজিবি সদস্যরা দিনভর ওই ব্যক্তিদের ওপর নজরদারি রেখেছিলেন। রাত ১১টার দিকেও তিনি সেখানে বিজিবির উপস্থিতি দেখেছেন। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতের দিকে নিয়ে যায়। তিনি বলেন, ‘তারা যেতে চাইছিল না এবং কান্নাকাটি করছিল। তাদের কান্নার শব্দ শুনে আমরা এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা আমাদের বাধা দেয়।’

নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। মানবিক কারণে প্রথমে তাদের শূন্যরেখায় থাকতে দেওয়া হয়েছিল। তবে সন্ধ্যার পর নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে বিএসএফ সীমান্ত এলাকার লাইট বন্ধ করে দেয়। পরে তারা পুশ ইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

প্রকাশের সময় : ১২:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬