Dhaka বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল
জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদ করতে যাওয়া যাত্রীরা।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকেই জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। বাস না থাকায় গন্তব্যে যেতে না পেরে অনেকেই পড়েছেন বিপাকে। বিশেষ করে ঈদ করতে যাওয়া মানুষ বেশি দুর্ভোগে পড়ছেন।

এদিকে যাত্রীরা অভিযোগ করেন, বাস কম থাকায় ভাড়া বেড়েছে। নির্ধারিত সময়ে যানবাহন না পাওয়ায় সময় ও অর্থ—দুইই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরিফুর রেজা নামের এক যাত্রী বলেন, সকাল ৯টার ঢাকাগামী হানিফ ট্রাভেলসের টিকিট কেটেছিলাম। কিন্তু তেল না থাকায় বাস নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টায় ছাড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আতিকুর রহমান স্বজন নামের আরও এক যাত্রী বলেন, সকাল ১০টায় চট্টগ্রামগামী একটি বাসের টিকিট কেটেছিলেন। কিন্তু তেলের অভাবে বাসটি নির্ধারিত সময়ে ছাড়েনি।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় বেশিরভাগ পরিবহনই ট্রিপ কমিয়ে দিয়েছে। ফলে প্রতিদিনের তুলনায় অর্ধেকেরও কম বাস চলাচল করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজান রাজন জানান, জ্বালানির সুষম বণ্টন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অবৈধ মজুদ তৈরি না হয় এবং সাধারণ মানুষ সহজে জ্বালানি পেতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলন্ত অবস্থা ছিঁড়ে গেলো তিস্তা এক্সপ্রেসের হোস পাইপ

তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল

প্রকাশের সময় : ০২:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬