Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জে সদর উপজেলায় বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) বিকেল প্রায় ৪টার দিকে সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় ইয়াকুব উল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ মে) বিকেলে নলুয়ারপাড় গ্রামে বাড়ির সামনের খলায় (ধান শুকানোর চাতাল) ধান শুকাতে দেওয়া হয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে পরিবারের সদস্যদের সাথে ধান গুছিয়ে আনতে যায় আঁখি। এ সময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বজ্রপাতে আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবহাওয়া

স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬