Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

নিজস্ব প্রতিবেদক : 

অবশেষে দ্বাদশ সংসদে বিরোধী দল কারা হবে তা নিয়ে ধোঁয়াশা কেটেছে। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে মনোনীত করে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলনেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

এর আগে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ৬২টি আসন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। অন্যান্য দল পেয়েছে আরও ৩টি আসন। এ ছাড়া একটি আসনে নির্বাচন এখনো বাকি আছে।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

প্রকাশের সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪