Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিস্থলের পাশ থেকে খেলনা পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। আটকের পর পুলিশ দেখতে পায় অস্ত্রটি খেলনা পিস্তল।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ চলাকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

জানা যায়, শাহবাগ ইনকিলাব মঞ্চের পেছনে সন্দেহভাজন একজনকে দেখতে পেয়ে কয়েকজন মিলে তাকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. আরাফাত জামান এবং তিনি জিগাতলা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘শাহবাগে ইনকিলাব মঞ্চের পেছন থেকে একজনকে খেলনা পিস্তলসহ আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বহনকৃত অস্ত্রটি একটি খেলনা পিস্তল হিসেবে গণ্য করা হয়েছে। তাকে শাহবাগ থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আবহাওয়া

শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের মূল লক্ষ্য : আইজিপি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

প্রকাশের সময় : ১১:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫