Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য (এমপি) শপথ নিয়েছেন। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথ-গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথ-বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।

পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবেধ সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

এদিকে এর আগে আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিরা শপথ নেওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে।

নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

শপথ নিলেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা

প্রকাশের সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪