ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপি আপস করবে না : আব্দুস সালাম

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। আগামী দিনেও কোনো ফ্যাসিস্টের সঙ্গে বিএনপি আপস করবে না। ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গেও বিএনপি আপস করবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নতুন কোর্ট এলাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জুলাই বিপ্লবেও সর্বাগ্রে বেগম খালেদা জিয়াকে স্বীকৃতি দিতে হবে। তাঁর নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্টদের পতন হয়েছে। বিগত দিনে বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়েছেন। ৭ হাজার নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জে শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে।

সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান বলেন, গত ১৬ বছরে যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অর্থের বিনিময়ে সক্রিয় হওয়া কিছু ব্যক্তিকে মূল্যায়ন করায় দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব ছাত্র রাজনীতিতেও পড়ছে।

নারায়ণগঞ্জ-২ আসনের এমপি ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ১৫ দিনের কোনো আন্দোলন নয়। এটি ফ্যাসিস্ট, খুনি ও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলনের ফসল। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের শেষ পর্ব। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ইতিহাসকে নিঃশেষ করা যাবে না।

তিনি আরও বলেন, আসুন, একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা না করে সব ভেদাভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপি আপস করবে না : আব্দুস সালাম

প্রকাশের সময় : ০৯:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬