নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তারা হলেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু।

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। এখানে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। সংসদ সদস্য নির্বাচিত হন ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। এসময় বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় এসব নেতাদের বহিষ্কার করা হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, চার বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশের সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬