Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীকে খুঁজছে ডিবি, শিগগির গ্রেফতার করা হবে: ডিবিপ্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক : 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ জানতাম। তিনি অনেকগুলো মামলার আসামিও। অথচ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন বিরোধী প্রচারণায় জড়িয়েছেন। তাকে খুঁজছে ডিবি। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রিজভী বিভিন্ন আন্দোলন ঘোষণা করেন। এরপর আন্দোলনের নামে নাশকতা করা হয়। ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটকেন্দ্রে ভোটারদের যেতে নিরুৎসাহিত করছেন তিনি। রিজভীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাকে শিগগির আইনের আওতায় আনা হবে।

হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রিজভীকে উদ্দেশ্য করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলন ঘোষণা করেন। যদি সে সত্যিই অসুস্থ থাকে তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

এদিকে আজ সকালেও রাজধানীর মালিবাগে কাঁচাবাজার এলাকায় ‘ডামি নির্বাচন বর্জন’ ও ‘অসহযোগ আন্দোলন’ সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির এই নেতা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

রিজভীকে খুঁজছে ডিবি, শিগগির গ্রেফতার করা হবে: ডিবিপ্রধান হারুন

প্রকাশের সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩