রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

পশ্চিমবঙ্গের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক। কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘শিগগিরই রাজ্যসভা থেকে ইস্তফা দেবেন তিনি’। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে এই অভিনেত্রী রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন কোয়েল।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছিল, রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিয়ে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি। কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য হয়েছিলেন এই অভিনেত্রী।

কোয়েল মল্লিকের পদত্যাগের মাধ্যমে রাজ্যসভায় তৃণমূলের সংখ্যা কমে দাঁড়াল ৯। এর আগে বাংলার ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে ১৩টি ছিল তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার (১১ জুন) সকালে একই পদ থেকে ইস্তফা দেন প্রকাশ চিক বরাইক। আলিপুরদুয়ারের এই নেতার পদত্যাগের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই কোয়েল মল্লিকের ইস্তফার খবর সামনে এসেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি কোয়েল।

সূত্রটি দাবি করেছে, আগেই ই-মেইলে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন কোয়েল মল্লিক। কিন্তু উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, ইস্তফার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সশরীরে উপস্থিত হতে হবে। গত ৮ জুন রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়। তার পদাঙ্ক অনুসরণ করে বুধবার (১০ জুন) ইস্তফা দেন সুস্মিতা দেব।

চলতি বছরে রুপালি জগত থেকে রাজনীতির মাঠে নেমে সবাইকে চমকে দেন কোয়েল মল্লিক। গত ১৬ মার্চ অনুষ্ঠিত হয় রাজ্যসভার নির্বাচন। বিজয়ী হয়ে গত এপ্রিলে দিল্লিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি। কিন্তু দুই মাসের মধ্যেই এ পদ ছাড়লেন কোয়েল।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন কোয়েল মল্লিক। দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন। তবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে তার বিতর্ক নেই! বলা যায়, মল্লিকবাড়ির কন্যার জীবনটা পরিচ্ছন্ন।

রুপালি জগতে কাজ করেও এতটা পরিচ্ছন্ন জীবনযাপন করা মুশকিল! ২২ বছরের ক্যারিয়ারে যেমন বিতর্ক নেই, তেমনই বেফাঁস মন্তব্য করতেও দেখা যায়নি তাকে। পরিচ্ছন্ন ভাবমূর্তি, টলিউডে প্রশ্নহীন জনপ্রিয়তা, রাজনৈতিক কোনো বিতর্ক না থাকার কারণে কোয়েলকে রাজ্যসভার আদর্শ প্রার্থী করে তুলেছিল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর হোঁচট খেলেন এই অভিনেত্রী।

গত ফেব্রুয়ারিতে তৃণমূল রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে। তালিকা অনুযায়ী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। এপ্রিলে দিল্লিতে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন তিনি। শপথগ্রহণের পর বলেছিলেন, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন নয়। এটি অনেক বড় একটি মহৎ দায়িত্ব, দেশ ও মানুষের সেবা, এর থেকে বড় কোনো মহৎ কাজ থাকতে পারে না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

প্রকাশের সময় : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬