ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬০ গ্রেফতার ও ২৫ মামলা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৭৯ জন, তেজগাঁও বিভাগ ৬১ জন, মিরপুর বিভাগ ৯৯ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৬১ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০১২৭ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, ৩টি চাকু, ১টি কাচি ও ১ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬০ গ্রেফতার ও ২৫ মামলা

প্রকাশের সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬