বিনোদন ডেস্ক :
টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্যকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) হাড়ার ষষ্ঠী তলা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। খবরটি ছড়িয়ে পড়তেই সমালোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে টালিপাড়া ও সোশ্যাল মিডিয়ায়।
এ ঘটনায় অনেকেই অভিনেত্রীর মন্তব্য জানতে চেয়েছেন। একজন তারকা অভিনেত্রীর সহকারী হয়ে কীভাবে এমন জঘন্য কাজটি করলেন, তা নিয়েই প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে চুপ থাকেননি তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এক পোস্টে এ ব্যাপারে কথা বলেছেন শ্রাবন্তী।
ঘটনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শ্রাবন্তী লিখেছেন, ২০২৪ সাল থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয়। “ট্যালেন্টওয়ালা” নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার বিভিন্ন অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্বে ছিল। সম্প্রতি জানতে পেরেছি, এই ব্যক্তি একটি অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। খবরটি আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে।
তিনি আরও লেখেন, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে আমি কিছুই জানতাম না। তবে এই ঘটনার পর আগামী দিনে তার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে চাই না। বিষয়টি আমি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়ে দিয়েছি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে শ্রাবন্তী জানান, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও তিনি অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে কোনো ধরনের পেশাগত সম্পর্ক বজায় রাখবেন না।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে হাওড়া আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের জেলহাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী নারীও একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের সূত্রে তিনি অর্ঘ্য মুখোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এরপর গত ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে রোববার অর্ঘ্যকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেলহাজতের নির্দেশ দেন।
বিনোদন ডেস্ক 
























