সুখবর দিলেন শাকিব খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৮৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

নতুন সিনেমা নিয়ে সুখবর দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা। কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল ফের এক হচ্ছেন শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়। গুঞ্জনটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিবিয়ানরা। এবার সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করলেন ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন সুমি। সেখানে ‘বরবাদ’ -এর প্রযোজক-পরিচালকের সঙ্গে দেখা গেছে শাকিব খানকে। ক্যাপশনে প্রযোজক লিখেছেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।

একই ক্যাপশনে ছবিটি পরিচালকের পাশাপাশি প্রকাশ করেছেন শাকিব খানও। তাই দেখে উচ্ছ্বসিত শাকিবিয়ানরা। কেউ লিখেছেন ‘‘বরবাদ’ মানেই আগুন’’। কারও কথায়, ‘বক্স অফিসের এবার খবর আছে।’ অনেকের মতে নতুন ধামাকা আসছে।

বিষয়টি নিয়ে কথা বলতে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি তাকে। তবে সাড়া দিয়েছেন প্রযোজক। সুমি বলেন, আমরা সামনে বছর ঈদে আসছি। শিগগিরই শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা আছে। আরেকটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ক্যামেরা ওপেন করা হবে। আর কিছু বললেন না প্রযোজক। সময়মতো সব জানাবেন বলে দাড়ি টানলেন।

‘বরবাদ’-এ শাকিবের নায়িকা ইধিকা পাল। তাদের রসায়ন দারুণ পছন্দ করেছিল দর্শক। নতুন ছবিতেও তিনি থাকবেন কিনা, সেটা এখনই নিশ্চিত করেননি নির্মাতারা।

প্রসঙ্গত, ‘বরবাদ’-এর পর সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ বানিয়েছেন হৃদয়। এছাড়া ‘বিদায়’ নামে আরো একটি ছবির শুটিংও সম্পন্ন করে রেখেছেন এই নির্মাতা। সেখানে রয়েছেন বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

সুখবর দিলেন শাকিব খান

প্রকাশের সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬