বিনোদন ডেস্ক :
জীবনের আরও একটি বছর পেরিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজের জন্মদিন উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে লুবাবা লেখেন, আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সাথে সাথে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই। আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সাথে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।
তিনি আরও লিখেন, হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।
জীবনের আরেকটি বছর পার হওয়ায় লুবাবা আল্লাহর শুকরিয়া আদায় করছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া আরও বাড়ে এটাই তার অন্যতম চাওয়া। একই সঙ্গে অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে ভবিষ্যৎ জীবনকে বরকতময় করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
পোস্টের শেষাংশে লুবাবা লেখেন, তার জন্য সবার দোয়া অনেক মূল্যবান। এ সময় তিনি রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটিও উল্লেখ করেন। এর অর্থ—‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন। শেষে ‘আমিন ইয়া রব্বাল আলামিন’ লিখে পোস্টটি শেষ করেন তিনি।
শৈশব থেকেই বিনোদন অঙ্গনে পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন লুবাবা।
তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর থেকে ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের কারণে মাঝেমধ্যেই আলোচনায় আসছেন তিনি।
এবার জীবনের নতুন বছর উপলক্ষে দেওয়া লুবাবার দোয়া চাওয়ার পোস্টও অনুসারীদের নজর কেড়েছে। নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার যে আকাঙ্ক্ষা তিনি জানিয়েছেন, সেটিই উঠে এসেছে তার এবারের স্ট্যাটাসে।
বিনোদন ডেস্ক 
























