বিনোদন ডেস্ক :
ব্যক্তিগত জীবনের নতুন সুখবর জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। কিছুদিন আগেই বিচ্ছেদের খবর সামনে এলেও এবার জানালেন, তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ্যে আনলেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।
শুক্রবার (৪ জুলাই) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই চমক দেন অভিনেত্রী। সেখানেই প্রথমবারের মতো স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। মৌসুমীর স্বামীর নাম আবদুল ওয়াদুদ।
মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।
কেন এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন, সেটিও ব্যাখ্যা করেন অভিনেত্রী।
তিনি বলেন, অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। যে কারণে আজ এই কার্নিভ্যালে এসেছি। আমার কাছে মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।

অনুষ্ঠানেই জানা যায়, এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে এবং কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বেশ আগেই তাদের বিয়ে হয়েছে। আপাতত নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চান।
এ সময় স্বামী আব্দুল ওয়াদুদকেও পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। জানান বেশ আগেই তাদের বিয়ে হয়েছে। তার কথায়, আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’
খবরটি গোপন রাখার কারণ জানোট চাইলে বলেন, অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’
অবশ্য সোশ্যাল মিডিয়ায় স্বামী ওয়াদুদের সঙ্গে এখনো কোনো ছবি কিংবা বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেননি মৌসুমী। তবে তিনি যে মা হচ্ছেন, শোবিজে খবরটি কদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সামনে এসে খোলাসা করে দিলেন।
বিনোদন ডেস্ক 
























