সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭টি পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড মঞ্জুরীকৃত ৯৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক মো. জমির হোসেনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিএম মো. আবুল হাশেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু প্রমুখ।
সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, রঘুনাথ খাঁ প্রমুখ।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি 
























