স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলো

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এক দশকের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ভারতীয় তারকা দম্পতি গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলো। এখন আনুষ্ঠানিক বিচ্ছেদের দিকে আগাচ্ছেন এই তারকা যুগল। কয়েক দিন আগে রিয়েলিটি শো লক আপের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার পর্বে এসব তথ্য নিশ্চিত করেন আকাঙ্ক্ষা। তবে তখন বিচ্ছেদের কারণ জানাননি। এবার এ শোয়ের নতুন পর্বে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এই তারকা।

লক আপের প্রথম পর্বে আকাঙ্ক্ষা সব জল্পনার অবসান ঘটান। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তার সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা ও সুফি মোতিওয়ালার সঙ্গে বিষয়টি ভাগ করে নেন। এ অভিনেত্রী বলেন, এতদিন বিষয়টি গোপন রেখেছিলাম। কারণ এটা প্রকাশ করা অত্যন্ত কষ্টের। সন্তান নেওয়া নিয়ে মতপার্থক্যই আমাদের বিচ্ছেদের প্রধান কারণ।

মাতৃত্বের অনুভূতি কখনো আকাঙ্ক্ষার ছিল না। সময়ের সঙ্গে এটা তৈরি হবে বলে তার আশা ছিল। এসব তথ্য উল্লেখ করে আকাঙ্ক্ষা বলেন, ধীরে ধীরে বুঝতে পারলাম, আমি বিষয়টির জন্য তৈরি নই। প্রথমে ও (গৌরব) এটা মেনে নিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে ওর মত বদলে যায়। এখন ও সন্তান চায়। আমি বুঝতে পারছি, আমি ওকে সেটা দিতে পারব না।

এরপর আকাঙ্ক্ষার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে মা হওয়ার কথা ভাববেন কি না? জবাবে আকাঙ্ক্ষা বলেন, আমার মধ্যে সেই অনুভূতিই নেই। অনেক আগেই বুঝেছি, এর জন্য আমি তৈরি নই। তখন ওকে বলেছিলাম, ‘চাইলে আমাকে ছেড়ে যেতে পারো’। এতে কোনো অন্যায় নেই। বেশিরভাগ মানুষই বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য, পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য। তাই ওর (গৌরব) দিক থেকেও কোনো ভুল নেই।

লক আপের প্রিমিয়ার পর্বে আকাঙ্ক্ষা বলেছিলেন, আমি আর গৌরব বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। কিন্তু বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

গৌরবের সঙ্গে তিক্ত সম্পর্ক নয় বলে জানান আকাঙ্ক্ষা। বিষয়টি পরিষ্কার করে এই অভিনেত্রী বলেছিলেন, গৌরব ও আমার মধ্যে তিক্ত কোনো সম্পর্ক নেই। আমরা এখনো পরস্পরের সঙ্গে কথা বলি। জীবনসঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই। কারণ ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা সম্পূর্ণ আলাদা। আর দুর্ভাগ্যজনকভাবে সেই ভবিষ্যতে আমরা একসঙ্গে নেই।

সম্পর্কটি বাঁচানোর চেষ্টা করেছিলেন গৌরব-আকাঙ্ক্ষা। গৌরব যখন ‘বিগ বস ১৯’-এর ঘরে ছিলেন, তখনো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছিল। দুই পরিবারের পরামর্শে কিছুদিন আলাদা থেকেও দেখেন, যদি সম্পর্কটা আবার আগের মতো হয়। বাইরে থেকে তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, একে অপরকে সমর্থনও করেছেন। কিন্তু তাদের অনুভূতি ছিল, তারা আর স্বামী-স্ত্রীর মতো জীবন কাটাচ্ছেন না বলে মত আকাঙ্ক্ষার।

কয়েক বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন গৌরব-আকাঙ্ক্ষা। ২০১৬ সালের ২৪ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। কানপুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।

‘খতরো কে খিলাড়ি ১৫’-তে দেখা যাবে গৌরব খান্নাকে। অন্যদিকে ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন আকাঙ্ক্ষা।

আবহাওয়া

স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলো

স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলো

প্রকাশের সময় : ০১:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬