খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বাংলাদেশের স্পিকার তেহরান যাবেন, তিনি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেবেন।

খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনের আয়োজন করছে ইরান। তার অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে আগামী ৪ জুলাই। ওইদিন হবে তার প্রথম জানাজা। এরপর রাজধানীর উপকণ্ঠের কোম শহরে ৭ জুলাই হবে দ্বিতীয় জানাজা। সবশেষ ৯ জুলাই আরেকবার জানাজা শেষে তাকে দক্ষিণপূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলার শুরুতেই পরিবারের অন্যান্য সদস্যসহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী আলি খামেনি। নিহত হওয়ার আগে তিনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

এই ঘটনার পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। দীর্ঘ প্রস্তুতি ও দীর্ঘসূত্রতার পর আগামী জুলাই মাসে তার দাফনের তারিখ চূড়ান্ত করা হয়।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেবল রাজধানী তেহরানেই ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুই কোটি) এবং পুরো দেশজুড়ে কয়েক কোটি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো একে ইতিহাসের অন্যতম বৃহত্তম শোকযাত্রা হিসেবে অভিহিত করছে। খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ভারতসহ বেশ কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইরান।

আবহাওয়া

স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলো

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশের সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬