শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জেন জির কাছে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওতে তিনি কান ধরে ওঠবসও করেন আর এরপর বেশ আলোচনা হচ্ছে। হিন্দুস্তান টাইমসে জানা যায় এর পেছনের কারণ জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভিন্নধর্মী বার্তা দেন তিনি। ভিডিওতে দেখা যায়, সোনাক্ষী প্রথমে কান ধরে উঠবস করেন। এরপর ক্যামেরার সামনে এসে ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করে ‘জেন জি’ প্রজন্মকে স্যালুট জানান।

সোনাক্ষী বলেন, আমি জেন জিকে খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনও এমন বলব না। আপনাদের স্যালুট।আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।

ভিডিওর একপর্যায়ে মাথায় থাকা টুপিটি খুলে মাটিতে ছুড়ে ফেলেন সোনাক্ষী। এ সময় তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সোনাক্ষীর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। তবে তার এই প্রতিক্রিয়া নিয়ে সমালোচনাও করেছেন কিছু নেটিজেন। পাশাপাশি অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও একাধিকবার কথা বলেছেন তিনি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী সিনহা। তিনি আন্দোলন নিয়ে একাধিকবার সামাজিক মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করেন। তাই তার এই ভিডিওকে অনেকেই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, এটা শুধু আমাদের নয়, আপনারও বিজয়। শুরু থেকেই আপনি আমাদের পাশে ছিলেন।

সোনাক্ষী সিনহার পাশাপাশি বীর দাস, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, রিদ্ধি ডোগরা, রোহিত সারাফ, ঈশান খট্টর, প্রিয়াঙ্কা চোপড়া, সানি হিন্দুজা, রাশি খান্না ও শিবানি আখতারের মতো তারকারাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : আইনমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

প্রকাশের সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬