Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তিনজন দগ্ধ হয়ছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দিনগত মধ্যরাত ৩টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

দগ্ধ জামিলের বাবা ইকবাল হোসেন জানান, রাতে শ্যামপুরে নীল বিল্ডিং হিসেবে পরিচিত সাততলা ভবনের সপ্তম তলার একটি রুমে জামিলসহ তিনজন গল্প করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে জামাল নামের একজন সিগারেট ধরানোর জন্য লাইট জ্বালান। এতে সঙ্গে সঙ্গে রুমে আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে তিনজনকেই ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, শ্যামপুর এলাকা থেকে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে। তাদের মধ্েয জামালের শরীরে ৭৫ শতাংশ, জামিলের ৫৫ শতাংশ ও তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আবহাওয়া

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

রাজধানীতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

প্রকাশের সময় : ১২:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪