Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর বউ কিংবা মন্ত্রী হতে চেয়েছিলাম : বাঁধন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩৫৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাস্তব জীবনের ইচ্ছার কথা প্রকাশ করতে গিয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল তার। শুধু তাই নয়, তার নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল।

সম্প্রতি এক অনুষ্ঠানে বাঁধন নিজেই এমনটা জানিয়েছেন।

এবার ঈদে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, যেখানে বাঁধন একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাস্তব জীবনের ইচ্ছার কথা সামনে আনেন এই অভিনেত্রী।

এ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, আমি সবসময়ই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করি না। সেই জায়গা থেকে বলতে চাই, আমার দুটি ডিভোর্স হয়েছে। এখন প্রেম করছি। হয়তো ভবিষ্যতে বিয়েও করব।

তিনি বলেন, একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছাই পরিবর্তন হয়েছে, যার জন্য আমি আনন্দিত। এখন আমার কাজের প্রতিই সব মনোযোগ।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক তানিম নূর। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক ফুটে উঠেছে।

এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা এবং নতুন মুখের একঝাঁক শিল্পী।

আবহাওয়া

মন্ত্রীর বউ কিংবা মন্ত্রী হতে চেয়েছিলাম : বাঁধন

প্রকাশের সময় : ০৭:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬