Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে : গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতে কোন দল ক্ষমতায় এলো না এলা তা আমাদের দেখার বিষয় নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক এক থাকবে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি।

পশ্চিম বঙ্গের নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে গয়েশ্বর রায় বলেন, ভারতের জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়া আমাদের লক্ষ্য। বাঙালিদের পুশইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই।

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেয়ার কথা বলেন বিএনপি এ নেতা। নানা সংকটের মধ্যে বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে জানিয়ে তিনি বলেন,-এ চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছা তা করা যাবে না। বিরোধী দলের সমালোচনার অবস্থান থেকেও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা এসব বিষয়ে সংসদে কথা বলবেন এমন প্রত্যাশা রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা সবাই প্রত্যাশা করি নারীর মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবেন। গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে ক্ষেত্রে নারী ক্ষমতায়ন ও সংসদে অধিক সংখ্যক নারী সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে আসার প্রত্যাশা করি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ও গণতন্ত্রের প্রবর্তক এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন। অনেক লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম হয়েছি।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের ভাবনার। আমাদের দেশের পররাষ্ট্র নীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এই সরকার করবে না, এই বিশ্বাস আছে নেতাকর্মীদের।

এ সময় ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবহাওয়া

প্রকাশের সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬