বিএনপি সরকার শেরেবাংলাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে। বিএনপি সরকার তাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে।

সোমবার (২৭ এপ্রিল) শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে তিন নেতার মাজারে ফজলুল হকের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, বাংলার গণমানুষের নেতা ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রতিষ্ঠাসহ গণমানুষের কল্যাণে অসংখ্য অবদান আছে তার।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা এখন সুফল পাচ্ছেন। তবে তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে।

এ সময় তার পরিবারের সদস্যরা বলেন, বাঙালি জাতির রাজনৈতিক পিতা শেরেবাংলাকে বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

বিএনপি সরকার এবং বিরোধী দল যেন পাঠ্যপুস্তকে শেরেবাংলার আলোচনা ফিরিয়ে আনে সেই দাবি জানান তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

বিএনপি সরকার শেরেবাংলাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে : নজরুল ইসলাম

প্রকাশের সময় : ০২:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬