Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২০৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

‘বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান’– এমন এক অভাবনীয় দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ। শুভেচ্ছা জানানো সেই নিলিমা ও তার শিশু সন্তানের জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী।

ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত বাসসহ গাড়িবহর যখন যশোরের ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়েছিলেন।

বিষয়টি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।

এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে উপহার পাঠানোর নির্দেশ দেন।

অতঃপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেই নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন এবং বাড়িতে উপহার পাঠিয়েছেন; এতে আবেগপ্রবণ হয়ে পড়েন আন নাসরের বাবা-মা। তারা জানান, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর এই উপহার তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলেও উল্লেখ করেন তারা।

আবহাওয়া

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু

প্রকাশের সময় : ০১:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬