Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্তগোলা ব্রিজে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন জানান, খবর পেয়ে পুলিশ পোস্তগোলা ব্রিজের ওপর পড়ে থাকা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই ইকবাল হুসাইন জানান, ঘটনাস্থলে আশপাশের লোকজনদের জিজ্ঞেস করে আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, দ্রুতগামী কোনো একটি গাড়ির ধাক্কায় এ ঘটনাটি ঘটে থাকতে পারে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

আবহাওয়া

শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের মূল লক্ষ্য : আইজিপি

পোস্তগোলা ব্রিজে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত

প্রকাশের সময় : ১২:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫