Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব-পশ্চিমকে সঙ্গে নিয়েই আমরা চলতে চাই : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

পূর্ব-পশ্চিমকে সঙ্গে নিয়েই আমরা চলতে চাই বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারণ তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কারও চাপ অনুভব করছেন না। পূর্ব-পশ্চিম সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বিভিন্ন দেশের নানা ধরনের পরামর্শ থাকতেই পারে, তা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে পৃথিবীর সব দেশেই কম-বেশি কথাবার্তা হয়। তবে পশ্চিমা দেশগুলোসহ প্রায় সবাই আমাদের সঙ্গে, সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, বাংলাদেশ কোনো রকম চাপ অনুভব করছে না। নির্বাচন নিয়ে উচ্চ চাপ, মধ্যম চাপ, নিম্ন চাপ; সব ধরনের চাপ ছিলো। সব চাপ আমরা উতরে গেছি। আমরা আগেও কোনো চাপ অনুভব করিনি, এখনও করছি না।

নির্বাচন নিয়ে কম বেশি সব দেশেরই কিছু প্রশ্ন থাকে, পরাজিত অনেক প্রার্থী নানা ধরনের বক্তব্য থাকে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ বন্ধু রাষ্ট্রগুলোর উদ্বেগ অবশ্যই গুরুত্ব দেয়। তবে আমরা নীতিতে অটল থাকবো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’।

এ সময় এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে সব দেশেরই কম বেশি প্রশ্ন থাকে। নির্বাচনের পর ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি পর্যবেক্ষকরা দেখা করতে গিয়েছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক প্রধানমন্ত্রীকে বলেছন, ভালো একটি নির্বাচন হয়েছে। তবে আমাদের দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে। নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই একযোগে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন।

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ নয়, রোহিঙ্গা সংকট কূটনৈতিকভাবে সমাধানে আগ্রহী বাংলাদেশ।

রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে মন্ত্রী কী ভাবছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো ধরনের যুদ্ধবিগ্রহে বিশ্বাস করি না।

মন্ত্রী বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর পরিবেশে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষক এসেছেন, তারাও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

পূর্ব-পশ্চিমকে সঙ্গে নিয়েই আমরা চলতে চাই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪