Dhaka বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বনানি কবরস্থানে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে দলের অন্য নেতাকর্মীরাও ছিলেন।

শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে রিপোর্ট সামনে আসেনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে আংশিক সত্য প্রকাশ হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে। এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, মূল গাছগুলোর যেন বিচার হয়, সেটাই চাই।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

Tag :

আবহাওয়া

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত জামায়াত আমিরের

প্রকাশের সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬