Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক : 

নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রিসভা ও বিরোধী দলের নেতা কে হতে চলেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবিনেটের এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। তিনিই বলতে পারবেন আকার কেমন হবে।

বিরোধীদলীয় নেতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন।

এর আগে সকালে জাতীয় সংসদের শপথকক্ষে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরও আগে নিয়মানুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজেই শপথ গ্রহণ করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা, মতিয়া চৌধুরী উপনেতা এবং নূর-ই আলম চৌধুরী চিপ হুইপ নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

গেল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। পাশাপাশি একটি করে আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে : ডিএমপি কমিশনার

নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে : কাদের

প্রকাশের সময় : ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪