ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৬০ মামলা, ডাম্পিং ৬৩৫ যানবাহন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ১৬০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসময় ৬৩৫টি যানবাহন ডাম্পিং ও ৩১৩টি যানবাহন রেকার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭৭টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১৮টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৬টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৩০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৩১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১১টি ও ট্রাফিক-গুলশান বিভাগে ৩০২টি মামলা করা হয়েছে।

এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে।

ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সালমানের ভাইরাল ভিডিও দেখে চিন্তিত অনুরাগীরা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৬০ মামলা, ডাম্পিং ৬৩৫ যানবাহন

প্রকাশের সময় : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬