Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস, ভিডিও ভাইরাল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এক বছর বয়সী ছেলের সঙ্গে রকস্টার জেমসের একটি মিষ্টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্র্যাকটিস প্যাডে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, তিনি তার ছোট্ট পুত্র জিবরান আনামকে ড্রামস শেখাচ্ছেন। বর্তমানে সন্তানের সাথে তার কেমন সময় কাটছে তারই যেন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, পুত্র জিবরান আনামের হাতে ড্রামস স্টিক তুলে দিচ্ছেন জেমস। তার হাতে বাজিয়ে শোনাচ্ছেন ড্রামস এর বৈচিত্রময় শব্দ। ভিডিওতে জেমসকে বলতে শোনা যায়, হাতে তুলে দিলে তো নিবি না, থাক বাবা থাক। তখনই আবার পুত্র ড্রামস স্টিক কেড়ে নেয় বাবার হাত থেকে। ক্যামেরার পেছন থেকে মায়ের সাবধানবানী, চোখে যেন না লাগে।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, “এ যেন রক্তের টান”, কেউ লিখেছেন, “রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে।” আবার কেউ কেউ বলেছেন, “রকস্টারের ছেলে বলেই ড্রামস তার কাছে খেলনার মতো।”

উল্লেখ্য, ১৯৯১ সালে অভিনেত্রী রথির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস। ২০০৩ সালে এ সংসার ভেঙে যায়। ২০০০ সালে জেমসের সঙ্গে পরিচয় হয় বেনজীর সাজ্জাদের; পরবর্তীতে আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে এই সংসারেরও ইতি ঘটে। প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।

গত বছরের ২২ অক্টোবর গণমাধ্যমে বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ করেন জেমস। সে সময় তিনি জানান, বাবা হওয়ার অনুভূতি তার কাছে অসাধারণ এবং সুস্থ সন্তান পাওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ।

২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। পরবর্তীতে নামিয়ার নামের সঙ্গে আনাম যুক্ত করা হয়। ২০২৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান জিবরান আনাম।

এর আগে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে জেমস ও নামিয়ার প্রথম পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ছেলের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস, ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০৭:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬