Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় জেলায় নৌ-বাহিনী মোতায়েন, থাকছে ৬ যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ছয় জেলার ১৯টি উপজেলায় নৌবাহিনীর ছয়টি যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে।

বুধবার (৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-উপলক্ষে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীকে উপকূলীয় এলাকার ৬টি জেলার ১১টি আসনে মোতায়েন করা হয়েছে। সংসদীয় আসনগুলো হলো-ভোলা ১, ২, ৩ ও ৪, কক্সবাজার ২ ও ৪, চট্টগ্রাম ৩, নোয়াখালী ৬, বরগুনা ১ ও ২ এবং বাগেরহাট-৩।

আইএসপিআর আরও জানায়, নির্বাচন উপলক্ষে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ নৌবাহিনীর তিন হাজারের বেশি নৌ সদস্য এবং ৬টি যুদ্ধজাহাজ ১৯টি উপজেলায় ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

উপজেলাগুলো হলো- ভোলা জেলার ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মনপুরা, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, নোয়াখালী জেলার হাতিয়া, কক্সবাজার জেলার কুতুবদিয়া, টেকনাফ, মহেশখালী, বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা এবং বাগেরহাট জেলার মোংলা।

নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দুর্গম এলাকায় বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তার জন্য নিয়োজিত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

ছয় জেলায় নৌ-বাহিনী মোতায়েন, থাকছে ৬ যুদ্ধজাহাজ

প্রকাশের সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪